সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন বলেছে ব্রিটেন

দূরবীণ নিউজ ডেস্খ :
ব্রিটিশ সরকার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সংগঠনের ব্রিটেনে থাকা সম্ভাব্য সব রকমের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ।

ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে গত ১৭ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে এবং তাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সঙ্গে যারা সহযোগিতা করবে না তাদের ভূমিকাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ২০০১ সালে ব্রিটেন হিজবুল্লাহ বহিঃনিরাপত্তা ইউনিটকে এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছিল। গত বছর ব্রিটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেন। তখন তিনি বলেছিলেন, হিজবুল্লাহর রাজনৈতিক শাখা ও সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য করতে পারছে না। সূত্র পার্সটুডে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12