সর্বশেষঃ
উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল

অবশেষে ছাত্র জনতার গণঅন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অবৈধ ও বেআইনীভাবে চাকরিচ্যূত অনেকেই উচ্চ আদালতের চূড়ান্ত রায় ও নির্দেশনায় চাকরিতে পুনর্বহাল হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বলেই ওই সময় বেআইনী ভাবে চাকরিচ্যূতরা আজ চাকরিতে পুনরায় যোগদানের পাশাপাশি বকেয়া বেতন ভাতা ও পাচ্ছেন।

আর উচ্চ আদালতের রায় ও নির্দেশনার সুবাধে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালকের (ডিএডি) মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। একই সাথে তারকে বেআইনীভাবে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, বিধি অনুসারে উপসহকারী পরিচালকের মো. শরীফ উদ্দিন জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হচ্ছেন।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিশনে যোগদানের বিষয়টি শরীফ উদ্দীন নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পেয়েছি, মহামান্য হাইকোর্টের রায় ও বর্তমান কমিশনের প্রতি আমি কৃতজ্ঞ। তারপক্ষে রাজধানীতে দুদকের কর্মকর্তা ওকর্মচারীরা মানববন্ধন করেছেন। এর দুদকে কর্মকর্তা ও কর্মচারীরা ‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন গড়ে তোলেন।

সূত্রমতে , ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।

ওই সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে ছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় জিডিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।

শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধন করেন। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। কমিশন তার আবেদন বিবেচনা না করায় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (নম্বর ৬৩৬৯/২০২২) দায়ের করেন।

রিটের শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট বিভাগ অপসারণের আদেশ বাতিল ঘোষণা করে রুল অ্যাবসলিউট করেন। একই সঙ্গে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে প্রাপ্য সব সুযোগ-সুবিধাসহ জ্যেষ্ঠতা প্রদানের নির্দেশনা দেন আদালত।

এদিকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের স্বাক্ষররে জারি করা অফিস আদেশে নম্বর: ০৪.০১,০০০০ .১০৪. ১৫.২৯৫.১৭. ৪৫৮৬৬ -তে( প্রজ্ঞাপন) উল্লেখ করা হয়েছে; দুদকের উপসহকারী পরিচালক (চাকরি হতে অপসারিত) মোঃ শরীফ উদ্দীনকে চাকরিতে পুনরবহাল করার হলো। এরআগে তাকে সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয় (কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪(২) তে প্রদত্ত ক্ষমতাবলে ২০২২ সালে ১৬ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয় ঢাকার স্মারক নম্বর; ০৪,০১,০০০০ .১০৪. ১৫. ২৯৫. ১৭.৭৪৯০ মূলে চাকরি হতে অপসারণ করা হয়।

পরে ২০২২ সালে ২৭ ফেব্রুয়ারি উপসহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দীনকে (চাকরি হতে অপসারিত) দুদকে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। কিন্ত ২০২২ সালে ১৭ মে তার আবেদন কমিশনের বিবেচিত না হওয়ার বিষয়টি কমিশনের স্মারক নং ০৪.০১. ০০০০.১০৪.১৫.২৯৫.১৭.১৮০৬৫, মূলে তাকে অবহিত করা হয়।
মোঃ শরীফ উদ্দীন উক্ত স্মারক পত্র ও দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪(২)- এর বৈধতাকে চ্যালেঞ্জ করেন এবং দুদক চেয়ারম্যান বরাবর আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং- ৩৬৯৭/২০২২ দায়ের করেন।

হাইকোর্ট বিভাগ ২০২৫ সালে ০৯ জুলাই শুনানিঅন্তে পিটিশনারকে যে স্মারকমূলে অপসারণ করা হয়েছে, সেটি বাতিলপূর্বক রায়ের সার্টিফাইড কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে পিটিশনারকে সকল প্রাপ্য সুযোগ-সুবিধাসহ জ্যেষ্ঠতা প্রদানের নির্দেশনা প্রদান করে রীট পিটিশনটি Rule Absolute মর্মে রায় প্রদান করেন।

পরে মাননীয় হাইকোর্ট বিভাগের উক্ত রায়ের বিরুদ্ধে দুদকেরপেক্ষ থেকে মাননীয় আপীল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং- ৩১৪৩/২০২৫ দায়ের করা হয়। ২০২৬ সালে ৩০ সেপ্টেম্বর কমিশন সভায় ১১/২০২৬ নম্বর মূলে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং-৩১৪৩/২০২৫ (রীট পিটিশন নং- ৩৬৯৭/২০২২ হতে উদ্ভূত) প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

মাননীয় আপীল বিভাগ ২০২৬ সালে ১৫ অক্টোবর শুনানীঅন্তে সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং-৩১৪০/২০২৫ (রীট পিটিশন নং-৩৬৯৭/২০২২ থেকে উদ্বৃত) dismissed as being not pressed মর্মে আদেশ প্রদান করেন।

দুদক বর্তমান চেয়ারম্যানের স্বাক্ষরে জারি করা আদেশে আরো্ উল্লেখ করা হয়েছে; উপসহকারী পরিচালক (চাকরি হতে অপসারিত) মোঃ শরীফ উদ্দীন, মাননীয় আদালতের উক্ত রায়ের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৫ অক্টোবর তাকে দুদকে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তার আবেদনটি ২০২৬ সালে ০৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় মাননীয় আদালতের রায় ও তার আবেদন বিবেচনায় নিয়ে “চাকরি হতে অপসারণ” আদেশ প্রত্যাহারপূর্বক বিধি মোতাবেক প্রাপ্ত সকল সুযোগ-সুবিধাসহ তাকে দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়।

মোঃ শরীফ উদ্দীন, উপসহকারী পরিচালক (চাকরি হতে অপসারিত), দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী এর “চাকরি হতে অপসারণ” আদেশ প্রত্যাহারপূর্বক তাকে দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহাল করা হলো। বিধি মোতাবেক তিনি জ্যেষ্ঠতা ও সকল বকেয়া বেতনভাতা প্রাপ্ত হবেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12