সর্বশেষঃ
নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নগরীতে দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর সুরক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​আজ সোমবার (০৯ নভেম্বর) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ডিএসসিসি প্রশাসক বলেন, “দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় শুধু কাগজ-কলমে দায়িত্ব বণ্টন করলেই হবে না। প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে।”

​ঢাকা দক্ষিণের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ভবন ধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ঝুঁকি কমাতে সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। নিয়মিত মহড়া, জনসচেতনতামূলক সেমিনার এবং ফায়ার সার্ভিসের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি বিষয়ে তরুণদের সচেতন করার ওপরও তিনি গুরুত্ব দেন।

​সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে প্রশাসক জানান, সেখানে সরু রাস্তা, পানির অভাব এবং দোকানপাট ও হকারদের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। তিনি স্পষ্ট জানান, বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার হাইড্রেন্ট থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে শহরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া এবং অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে ধোলাইখালসহ শহরের পুকুর-জলাধারগুলো সংরক্ষণের তাগিদ দেন তিনি।

​ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সার্বিক কার্যক্রম পরিচালনায় সংস্থাগুলোর অর্পিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12