সর্বশেষঃ
ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নয়াপল্টন- মানিক মিয়ায় ছিলেন,তারেক রহমান ষড়যন্ত্রকারীরা আর গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : তারেক রহমান ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

ডেস্ক নিউজ
পবিত্র সৌদি আরবের জেদ্দায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আজ শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছে। একইসঙ্গে এসময় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। সবাই মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

আজ দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12