সর্বশেষঃ
পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল

নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকায় লালবাগে এক লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আটক সার্ভেয়ারকে দুদকের ফাঁদ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতার উল ইসলাম এই তথ্য জানান। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণের নামে অবসর প্রাপ্ত সৈনিক মোঃ মনিরুল ইসলামকে অযর্থা হয়রানীর এক পর্যায়ে তার কাছে জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। এদিকে নিরুপায় হয়ে তিনি বিষয়টি দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা চেয়ে অভিযোগ দায়ের করেন। পরে দুদক আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পুরান ঢাকায় লালবাগ রাজস্ব সার্কেল অফিসে ফাঁদ অভিযান পরিচালনাকালে নগদ এক লাখ টাকা গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, অবসর প্রাপ্ত সৈনিক মোঃ মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। উক্ত জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ প্রস্তুতের জন্য মোঃ মনিরুল ইসলাম গত ২৭ এপ্রিল (২০২৬ সাল) ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরবর্তীতে দীর্ঘ প্রায় ৬ মাস যাবৎ লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকায় একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু তার জমির সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করাতে পারেননি। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরবর্তীতে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম অভিযোগকারী অবসর প্রাপ্ত সৈনিক মোঃ মনিরুল ইসলামের জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী বিষয়টি দুদককে অবহিত করে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার লক্ষ্যে ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুদক জেলা কার্যালয়, ঢাকা-১-এর একটি বিশেষ দল আজ ৩ নভেম্বর পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12