নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালে অনুষ্ঠিত সারাদেশে এআই এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। এবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন।প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার সারা দেশে আলিম পরীক্ষায় অংশ নেন মোট ৮৯ হাজার ৩২১ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫৪ হাজার ৫৪৭ জন।পাস করাদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই ফলাফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।
#