সর্বশেষঃ
পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা

নিজস্ব্ প্রতিবেদক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প কঠিন সময় পার করছে। এ শিল্পের সংকট নিরসনে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির। স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, ‘গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়া জনিত কারণে তৈরি পোশাক খাত সত্যিই এক কঠিন সময় পার করছে। অন্যদিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত খরচ, চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি।’

তিনি বলেন, প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে খাতটি যে সমস্ত সমস্যায় জর্জরিত হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা দূর করার জন্য সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে। জামায়াত আমির বলেন, যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো যায়, তখন এই সমস্ত সমস্যাগুলো যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। সুতরাং শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি—দুটোকেই বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে।  স্ট্যাটাসের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে যে কোনো ব্যর্থতা দেশের সমুদয় ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে। এখানে কালক্ষেপণের কোনোই সুযোগ নেই।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12