সর্বশেষঃ
হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নয়াপল্টন- মানিক মিয়ায় ছিলেন,তারেক রহমান ষড়যন্ত্রকারীরা আর গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : তারেক রহমান ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের 
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রিয় নেতা, জুলাইযোদ্ধা ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের অর্থনীতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি সত্ত্বেও উল্টো বিদেশে জনশক্তি রপ্তানি ৩৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে ‘আমার বাড়ি আমার খামার’ (সাবেক ‘একটি বাড়ি একটি খামার’) প্রকল্পে হওয়া ব্যাপক দুর্নীতির বিচার কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে দেশের অর্থনৈতিক সূচক ও কর্মসংস্থান পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ।

জাতীয় সংসদে বক্তব্যের শুরুতে রাজস্ব লক্ষ্যমাত্রার অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, ‘অর্থনীতির সংকটকালে গত অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় ৪ লাখ ৩ হাজার কোটি টাকা অর্জিত হয়েছিল। কিন্তু চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। এটি যে অবাস্তব (আনরিয়েলিস্টিক) ছিল, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে; কারণ প্রথম প্রান্তিকেই লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।’

মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তিনি বলেন, চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫ শতাংশ, অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী বছর শেষে তা ১১ শতাংশে গিয়ে ঠেকবে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ ধরা হলেও আইএমএফ প্রজেক্ট করেছে তা স্মরণকালের সর্বনিম্ন ৩.২ শতাংশ এবং পরবর্তী বছরে তা আরো কমে ২.২ শতাংশে নেমে আসবে।

অর্থনীতির নাজুক পরিস্থিতির আরো তথ্য তুলে ধরে তিনি বলেন, বিগত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন ৩.৪২ শতাংশে নেমে এসেছে এবং বেসরকারি খাতে নতুন কোনো ঋণ ছাড় হচ্ছে না।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৮ মাসে দেশে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও বাস্তবে কত কর্মসংস্থান হয়েছে তার কোনো সঠিক হিসাব নেই। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং বিদেশে কর্মী যাওয়ার হার উল্টো ৩৫ শতাংশ কমে গেছে।

এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন রেখে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম পরিবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘আমার বাড়ি আমার খামার’ করা হয়েছিল। কিন্তু এ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।

তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সমবায়ের মাধ্যমে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন করে জাতীয় জিডিপিতে অবদান রাখতে পারে ,এমন কী পরিমাণ নতুন কর্মক্ষম জনগোষ্ঠী এ প্রকল্পের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে? একই সঙ্গে প্রকল্পে সংঘটিত দুর্নীতির কারণে যেসকল প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই বিচার কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12