সর্বশেষঃ
এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম একের পর এক নতুন ইতিহাস ও রেকর্ড সৃষ্টি করে যাচ্ছেন। অতীতে অনেক জেলা প্রশাসকও ভালোবাবেই দায়িত্ব পালন করেছেন। কিন্তু ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম তাদের ভালো কাজের রেকর্ডও অতিক্রম করে যাচ্ছেন। তবে ফরিদা খানম দায়িত্ব গ্রহণের পর থেকেই একজন মানবিক ও জনদরদি সরকারি কর্মকর্তা হিসেবে মাঠে ময়দানে ছুটে যাচ্ছেন। যেখানে সমস্যা সেখানেই ছুটে যাচ্ছেন তিনি।

এবার সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি কৃতিত্ব অর্জন করা ৩০ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠানোর পাশাপাশি তাদের জন্য উপহারও পাঠিয়েছেন।

আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে কৃতিত্ব অর্জন করা ৩০ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠানোর পাশাপাশি তাদের জন্য উপহারও পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে লেখা চিঠিতে জেলা প্রশাসক বলেছেন, তাদের মধ্যে তিনি শুধু ভালো ফল করা শিক্ষার্থী নন, ভবিষ্যতের আলোকিত মানুষ হওয়ার সম্ভাবনাও দেখছেন। এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের পাশাপাশি তাদের বাবা-মা ও শিক্ষকদের অবদানও স্মরণ করেন তিনি।

চিঠিতে ফরিদা খানম লেখেন, এইচএসসির ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শেষ গন্তব্য নয়, বরং সামনে আরও বড় পথচলার শুরু। উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে শিক্ষার্থীদের কৌতূহলী, সাহসী ও জ্ঞান অর্জনে আগ্রহী হওয়ার পরামর্শ দেন তিনি।

শুধু পরীক্ষার ফল বা জিপিএ-৫ অর্জনকে সাফল্যের মাপকাঠি হিসেবে না দেখে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান জেলা প্রশাসক। তার প্রত্যাশা, শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকশিত করে এমন মানুষ হিসেবে গড়ে উঠবে, যারা ব্যক্তিগত ক্যারিয়ারের পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখবে।

চিঠিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য ও স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। একসময় তারা যেন নিজেদের অর্জনের দিকে ফিরে তাকিয়ে বলতে পারেন-নিজের স্বপ্নকে গুরুত্ব দিয়েছেন, মেধার যথাযথ ব্যবহার করেছেন এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছেন। চিঠির শেষাংশে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানান ফরিদা খানম। তাদের জীবনের প্রতিটি অর্জনে শুভকামনাও জানান তিনি।

আ. দৈ./ কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12