সর্বশেষঃ
দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন

নিজস্ব প্রতিবেদক

অবশেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সততা, আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা, সাহসীকতা, প্রয়োজনীয় যোগ্যতা এবং বলতে গেলে অনেকটা ক্লিন ইমেজের বিষয়টি মূল্যায়নের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানিলন্ডারিং শাখার পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। একই সাথে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে দুদকের সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তবে দুদকে উক্ত দুই পদেই পদোন্নতি পাবার যোগ্য আরো বেশ কয়জন কর্মকর্তা আছেন বলে জানা যায়।

এদিকে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো: মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরে জারি করা পৃথক প্রজ্ঞাপনে একজন মহাপরিচালক (ডিজি) এবং সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই সাথে আরো উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ৫ম গ্রেডে থেকে গ্রেড-৩ এ পদোন্নতি প্রদান করা হয়েছে। একই ভাবে সাত কর্মকর্তাকে ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ৫ম গ্রেডে ‘পরিচালক’ পদে পদোন্নতি প্রদান করেছে।

জানা যায়, দুদকের নিজস্ব জনবলের মধ্যে পরিচালক থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। এরআগে নিজস্ব জনবল হিসেবে আরো ৬ জন মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। মোহাম্মদ মোরশেদ আলম সপ্তম কর্মকর্তা যিনি মহাপরিচালক হয়েছেন।

এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন। মোহাম্মদ মোরশেদ আলমও ওই একই ব্যাচের অর্থাৎ ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।

এদিকে আজ বৃহস্পতিবার দুদকে ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ৫ম গ্রেডে ‘পরিচালক’ পদে পদোন্নতি প্রাপ্ত সাত কর্মকর্তার বিষয়ে অনেক যাচাই বাছাই করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । পরে তাদেরকে পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন। দুদকে পরিচালকের ১৫টি পদ শূণ্য রয়েছে।

পদোন্নতি প্রাপ্ত সাত পরিচালকগণ হলেন;
এ এস এম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ে এতদিন পরিচালক (ব্যাংক) হিসেবে চলতি দায়িত্বে ছিলেন। একইভাবে ঢাকায় বিভাগীয় কার্যালয়ে এতদিন মোঃ মাসুদুর রহমান, পরিচালক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন।

এছাড়া দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত বাকী পাঁচজনকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পাঁচজন পরিচালক হলেন; মোছাঃ সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ নাজমুচ্ছায়াদাত এবং মো: ফয়সাল।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12