সর্বশেষঃ
দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, মোবাইল ব্যাংকিং এ শ্রমিকের বেতনে হাজারে ৪ টাকা চার্জ

দূরবীণ নিউজ ডেস্ক :
বাংলাদেশ ব্যাংক তৈরী পোশাক খাতের কর্মচারীদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিংয়ের চার্জ হাজারে ৪ টাকা নির্দারণ করেছে। আর এ বিষয়ে মোবাইল ব্যাংকিং অপারেটরদের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনা জারি করা হয়েছে।

জানা গেছে, তৈরী পোশাক খাতের কর্মচারীদের বেতন ভাতা দেয়ার জন্য সরকার ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। এ প্রণোদনা থেকে মাত্র ২ শতাংশ সুদে কর্মচারীদের বেতন দেয়ার জন্য উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন। ব্যাংকের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন দেয়া হয়।

কিন্তু প্রতি হাজারে ১৮ টাকা পরিশোধ করা তৈরী পোশাক খাতের কর্মচারীদের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। এ কারণে শ্রমিকরা কম খরচে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন ভাতা গ্রহন করতে পারেন এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের চার্জ কমালো বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, গত ২ এপ্রিল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সবাইকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে।

সরকার ঘোষিত প্রণোদনা স্কীমের আওতায় পরিশোধিত বেতন-ভাতা ক্যাশ আউটের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় ফি আদায়ে শুধু কস্ট রিকভারি বা কোনও ক্ষেত্রে সাবসিডি প্রদানের জন্য অপারেটরদের (নগদসহ) নির্দেশ দেয়া হয়েছে।

এক্ষেত্রে শ্রমিকদের কাছ থেকে শূন্য দশমিক ৮ শতাংশ বা হাজারে আট টাকার বেশি চার্জ আদায় করা যাবে না। এর মধ্যেও এমএফএস অপারেটরদের নিজেদের কমিশন থেকে চার টাকা প্রদান করবে ঋণ প্রদানকারী ব্যাংক। বাকি চার টাকা পরিশোধ করবে গ্রাহক বা প্রতিষ্ঠানের শ্রমিক। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12