সর্বশেষঃ
শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১ জাতিসংঘকে সমঝোতামূলক  কেন্দ্রবিন্দু দেখতে চায় বাংলাদেশ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, বন্ধের সিদ্ধান্ত তাকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু জাতিসংঘে ভাষণ দিয়েই কেটে পড়েন নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনে ভাষণে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গিকার প্রধানমন্ত্রীর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

কুয়েত ছাড়ার ঘোষণা মার্কিন সেনাদের

দূরবীণ নিউজ ডেস্ক:
কুয়েত থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওই দেশে থাকা মার্কিন শিবির কমান্ডার। আগামী ৩দিনের মধ্যে দ্রুত সেনা সরিয়ে নেয়ার জন্য একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, ওই চিঠিটি কুয়েতে মার্কিন সেনা শিবিরের প্রধান কমান্ডারের পক্ষ থেকে ৩ দিনের মধ্যে দ্রুত সেনাদের সরিয়ে নেয়ার কথা চিঠিতে রয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’র বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সংস্থা কুনাকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আরিফজান ক্যাম্প থেকে এ জাতীয় একটি চিঠি পাওয়া অপ্রত্যাশিত। আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করছি।

এদিকে শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’সহ অন্য একটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। একের পর এক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা করে ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেয় ইরানি সামরিক বাহিনী।

এতে ৮০ মার্কিন সেনা নিহতের দাবি করে ইরান। তবে ট্রাম্প এ হামলার প্রতিক্রিয়া জানান, সব ঠিক আছে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এই উত্তেজনার মধ্যেই অঞ্চলটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণাটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12