সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

‘একটি ভাষণ একটি দেশ’ কাব্য গ্রন্থের সাহিত্য পুরস্কার পেলেন  কবি রাসেল আশেকী

দূরবীণ নিউজ প্রতিবেদক:
মুজিব জন্মশতবর্ষের সেরা উপহার ‘একটি ভাষণ একটি দেশ’ কাব্যগ্রন্থের জন্য কালজয়ী কথাশিল্পী সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেলেন কবি রাসেল আশেকী।
৬ মার্চ বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কবির হাতে এ পুরস্কার তুলে দেন আয়োজক সংস্থা বিশাল বাংলা প্রকাশনী।

সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন নির্বাচন কমিশনার কথাশিল্পী মাহবুব তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, শেখ সাদী খান, সাদেক সিদ্দিকী, ড. অরূপ রতন চৌধুরী ও এসএম মহসীন।

উপস্থিত ছিলেন একটি ভাষণ একটি দেশ কাব্যগ্রন্থের প্রকাশক কবিতাচর্চার স্বত্বাধিকারী কবি বদরুল হায়দার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশাল বাংলা প্রকাশনীর সিইও চলচ্চিত্র ব্যক্তিত্ব শহীদুল হক খান।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কবি রাসেল আশেকী বলেন- ‘আমার জীবনে যা ঘটে সবই প্রাকৃতিক। একটি ভাষণ একটি দেশ কবিতাগ্রন্থের জন্য সমরেশ বসু সাহিত্য পুরস্কারপ্রাপ্তিও প্রাকৃতিক।

যা কবিতার প্রতি আমার ধ্যান-জ্ঞান ও দায়িত্ব বাড়িয়ে দিলো। মহাসংগ্রামের মধ্য দিয়ে মানুষের প্রতি ভালোবাসার ফুল ফোটানোই আমার সাধনা। পাঠকের ভালোবাসাই আমার প্রকৃত পুরস্কার।’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা কবিতাচর্চা।

এছাড়া মানচিত্র এখন কালনাগিনীর খোঁপায়, প্রেমিক এসেছি ফিরে, লালঘোড়া নীলঘোড়া, হাড়ের গোলাপ, ভাষাভূমি, বিন্দুতে বিশ্বভ্রমণ, মাটির গিটার, পোশাকে লুকানো দুঃখগুলো, দ্য লিজেন্ড আনফিনিশডসহ এ যাবৎ কবি রাসেল আশেকীর ২০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

সাহিত্যের অন্যান্য শাখায় সমরেশ বসু সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন কথাশিল্পী সেলিনা হোসেন, সৈয়দ হাসান ইমাম, মুহিত কামাল, উদয় হাকিম প্রমুখ। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12