সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ঘুষের টাকাসহ দিনাজপুর খুলনা ও চট্টগ্রামে গ্রেফতার ৩

দূরবীন নিউজ প্রতিবেদক :
ঘুষ গ্রহণকালে ঘুষের টাকাসহ দিনাজপুর, খুলনা ও চট্টগ্রামে পৃথক পৃথক ফাঁদ পেতে ৩ জনকে গ্রেফতার করেছে দুদক।

মঙ্গলবার (৫ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে দুদক কর্মকর্তারা ওই ৩ জনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান চট্টগামের ট্যাক্স জোন-২ এবং ইনকাম ট্যাক্স সার্কেল -৩১ এর পরিদর্শক মোঃ রেজাউল করিম বেগকে ২০ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার করেছে। দুদক সজেকা-১ এর উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর চন্দনের নেতৃত্বে একটি টিম তাকে ঘুষের টাকাসহ আগ্রাবাদের পিএইচপি ভবনের অফিস থেকে গ্রেফতার করে এবং আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে খুলনায় দুদক সজেকা খুলনার একটি টিম ১০ হাজার টাকা ঘুষসহ খালিশপুর জুট মিলস লিঃ এর জিএম মোঃ মোস্তফা কামলাকে গ্রেফতার করেছে। দুদক সহকারী পরিচালক মোঃ শাওন মিয়া এর নেতৃত্বে এই টিমটি ঘুষের টাকাসহ মোস্তফাকে গ্রেফতার করে । গোলাম মোস্তফার বিরুদ্ধে দদুক সজেকায় মোঃ শাওন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

অপরদিকে দিনাজপুরে দুদক সজেকা দিনাজপুরের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান-এর নেতৃত্বে একটি টিম ২০ হাজার টাকা ঘুষসহ দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ আল-আমিনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে দুদক সজেকা দিনাজপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12