সর্বশেষঃ
সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

৬ লাখের বেশি গার্মেন্টস কর্মী মোবাইল অ্যাকাউন্ট খুলেছে

দূরবীণ নিউজ ডেস্ক :
৬ লাখ ৫ হাজার পোশাক শ্রমিক সরকারি প্রণোদনার অর্থ পেতে মোবাইলে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। কারণ তাদের সাধারণ ব্যাংক হিসাব নেই এমন । করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে ঘোষিত সরকারি সহায়তা পেতেই এই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তারা।
পরে দেশের অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় ৫ এপ্রিল সব মিলিয়ে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
গণমাধ্যমকে মোবাইল অ্যাকাউন্ট খুলার তথ্য জানিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ । গত ২ এপ্রিল এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, পোশাক শ্রমিকদের বেতন প্রদানের জন্য কারখানাগুলোর সংশ্লিষ্ট শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস তথা মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে।

মূলত সরকার ঘোষিত প্রণোদনার অর্থ সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে এই নির্দেশনা জারি করা হয়। জানা গেছে, প্রায় ২৪ লাখ পোশাক শ্রমিক আগেই ব্যাংকের মাধ্যমে বা ডিজিটাল মাধ্যমে বেতন পেতেন।

নতুন করে বিকাশে ৩ লাখ ৬০ হাজার, রকেটে ১ লাখ ৬০ হাজার এবং নগদে ৮৫ হাজার অ্যাকাউন্ট খোলেন পোশাক শ্রমিকরা।

গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের ঘোষণা দেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12