সর্বশেষঃ
যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ সারাদেশ ২০২৪ সালে ছাত্র জনতার ঐক্যবদ্ধ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১১ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও কারাগারে থাকা আটজনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় কামাল আহমেদ ও নিখিল ছাড়া অপর আসামিরা হলেন— ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মাহমুদ ওরফে এসএএম জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল মোস্তফা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী (বাবলী), ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মো. হুমায়ুন রশিদ ওরফে জনি, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তৎকালীন মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন মোল্লা, তৎকালীন মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এমএম মইনুল ইসলাম, পল্লবী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক অপূর্ব হাসান, মিরপুর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মুন্সি সাব্বির হোসেন, যুবলীগ নেতা মো. সাদ্দাম হোসেন মিতুল, যুবলীগ নেতা মো. শরীফ, যুবলীগ কর্মী মো. স্বপন ব্যাপারী এবং যুবলীগ নেতা মোরসালিন রানা। এর মধ্যে কামাল মজুমদারসহ আটজন গ্রেপ্তার রয়েছেন। নিখিল, হাবিবুর রহমানসহ ১১ জন পলাতক।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, মঈনুল করিম, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।এর আগে, ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা, পল্লবীর কিছু এলাকায় ৫০ জনেরও বেশি নিরীহ, নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ১৯ আসামির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এতে কয়েক দিনের ঘটনার বিবরণ তুলে ধরার পাশাপাশি প্রত্যেক আসামির পৃথক ভূমিকা উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় মিরপুরে আন্দোলনকারী ও বেসামরিক নাগরিকদের ওপর হত্যাকাণ্ড, হামলা এবং অন্যান্য অপরাধের ঘটনা এ মামলার অভিযোগের অন্তর্ভুক্ত।

# দূরবীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12