নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালে ছাত্র জনতার গণঅন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,দুর্নীতি ও অবৈধভাবের রাজউকের প্লট গ্রহণসহ গুরুতর অপরাধের মামলায় ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সচিব মো. সাইদুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, এর আগে শেখ হাসিনা পরিবারের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।
আরো জানা যায়, বৈষম্যহীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির প্রধান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের সাহসী অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার বিদেশে পাচার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠে আসে।
এ ছাড়া সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও এই অনুসন্ধানের আওতাভুক্ত রয়েছে।
# দূরবীন