স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) সিনিয়র নেতা, সাবেক শিক্ষামন্ত্রী এয়োদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসার জন্য দীর্ঘদিন আমেরিকায় আছেন। এই অসুস্থতার কারণ দেখিয়ে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জানা যায়. তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি আমেরিকায় আছেন। সেখান থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময় তিনি আমেরিকায় ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
#দূরবীন