সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপসের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান (কামাল লোহানী) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় মেয়র তাপস বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতো সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক অপশক্তি ও কুসংস্কারের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে সবসময় সরব থেকে দেশ ও জাতিকে আলোর পথের সন্ধান দিতে তিনি আমৃত্যু নিবেদিত ছিলেন। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তাঁর সরব পদচারণা ও কর্মযজ্ঞ এদেশের প্রতিটি মানুষকে প্রেরণা যোগাবে। তাঁর এ মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য যে, কামাল লোহানী (৮৬) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12