সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

দূরবীণ নিউজ প্রতিবেদক

শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতাও তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার কয়েকদিন পরে রবিবার তিনি এমন মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প আদালতের রায়কে আক্রমণ করে বলেন, “একটি র‌্যাডিকাল লেফট বিচারক দলের ৭৪ ভোটে দেওয়া সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে দুর্বল করবে।”

তবে তিনি কৃতজ্ঞতা জানান একজন ডেমোক্রেট বিচারকের প্রতি। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পেয়েছিলেন।ট্রাম্প বলেছেন, ওই বিচারক দেশ বাঁচাতে ভোট দিয়েছেন।

তিনি লিখেছেন, “শুল্ক ছাড়া এবং ইতোমধ্যে সংগৃহীত ট্রিলিয়ন ডলার ছাড়া, আমাদের দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। আর আমাদের সামরিক শক্তি তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত। ৭৪ ভোটের রায়ে একদল র‌্যাডিকাল লেফট বিচারক দেশকে বাঁচানোর কথা ভাবেনি। কিন্তু ওবামার সময়ে নিয়োগ দেওয়া একজন ডেমোক্রেট বিচারক আসলেই আমাদের দেশ বাঁচাতে ভোট দিয়েছেন। আমি তার সাহসের জন্য কৃতজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন।”

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখে। আদালত জানান, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছিলেন, তা আইন বহির্ভূত।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12