সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

মৃদু শৈত্যপ্রবাহে উত্তর বঙ্গসহ সারাদেশেই কনকনে শীত

দূরবীন নিউজ ডেস্ক :
উত্তর বঙ্গসহ সারা দেশে শীত জেঁকে বসেছে । মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা রাজশাহী, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে ক্রমেই বাড়ছে। এতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায়ও অনুভূত হচ্ছে তীব্র শীত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ঢাকায় থেকে দেখা গেছে, ঘন কুয়াশা আর মেঘলা আকাশ। এ কারণে সুর্যের মুখ দেখা যাচ্ছে না। উত্তরের তীব্র বাতাস ঢাকার শীত আরো বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই। এ কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দসু রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার ঢাকায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, সাধারণত ১০ ডিগ্রির কম তাপমাত্রা হলে শৈত্যপ্রবাহ ধরা হয়। ঢাকায় সে সম্ভাবনা ক্ষীণ। তবে কনকনে বাতাস ও কুয়াশা আরো কয়েকদিন থাকবে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সকালে ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ৮।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12