সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মহাখালী থেকে বাস টার্মিনাল সরাতে হবে: ডিএনসিসি মেয়র

দূরবীন নিউজ প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, মহাখালী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নিতে হবে। কোনো ভাবেই ঢাকার ভিতরে আন্তঃজেলা বাস চলাচল করতে পারে না। মহাখালীতে এই বাস টার্মিনাল থাকবে না।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মহাখালী বাস টার্মিনালে বাস মালিক শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় ডিএনসিসির মেয়র এ কথা বলেন। তিনি বলেন, পাঠ্যপুস্তকে গরুর রচনার পরিবর্তে নিরপদ সড়ক, ট্রাফিক আইন ইত্যাদি অন্তর্ভূক্ত করা প্রয়োজন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহাখালী বাস টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম। এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেন, শফিউল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে আন্তঃজেলা বাস চলাচলের ফলে যানজট তৈরি হয়। মানুষের ভোগান্তি বাড়ে। তাছাড়া মূল সড়কে বাস পার্কিং করার কারণে যানজট আরো বেড়ে যায়”। নতুন বাস টার্মিনাল মহাখালী বাস ট্রার্মিনালের সামনের প্রধান সড়কে কোনো বাস দাঁড় না করাতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরলে আমাদের মোট জিডিপি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে। প্রয়াত মেয়র আনিসুল হকের গৃহীত বাস র‍্যাশনালাইজেশনের কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

মেয়র বলেন, আন্তঃজেলা বাসের জন্য নতুন বাস টার্মিনাল নির্মাণে সিটি কর্পোরেশন সহায়তা করবে। তিনি বলেন,শহরের মাঝে এমন আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত ভুল ছিল। সিটি কর্পোরেশন থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণে নতুন জায়গার সন্ধান করা হবে। আপনারাও খুঁজুন। কোথাও পেলে আমাকে জানাবেন। আমি আপনাদের সঙ্গে যাব।

ডিএনসিসি মেয়র বলেন, মহাখালী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ফুটপাত মেরামত করে দেয়ার আশ্বাস দিয়ে বলেন, ফুটপাতের রক্ষণা বেক্ষণের দায়িত্ব বাস মালিক শ্রমিকদের নিতে হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, গাড়ি চালকের স্বল্পতা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। আমরা চালক তৈরিতে কখনো কাজ করিনি, যেভাবে গার্মেন্টস বা ট্যানারির মতো অন্য খাতে করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তিন লাখ চালক তৈরির প্রকল্প বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12