সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মন্টি ডিক্যাবের সভাপতি ও তৌহিদ  সম্পাদক নির্বাচিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি পদে টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর আঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক পদে অনলাইন নিউজপোর্টাল বাংলা নিউজের তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন। ২০২০ সালের জন্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার ( ২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেওয়া হয়।

ডিক্যাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি রবিউল হক (ডেইলি ইন্ডাস্ট্রি), যুগ্ম সম্পাদক মিজানুর রহমান (মানবজমিন), কোষাধ্যক্ষ আতিকুর রহমান (এশিয়ান মেইল২৪.কম) দপ্তর সম্পাদক জেসমিন পাপড়ি (জাগোনিউজ২৪ডটকম)।

সদস্য- ইশরাত জাহান ঊর্মি (ডিবিসি), খুররম জামান (বার্তা২৪), মাসুদ করিম (যুগান্তর), রাশেদ মেহেদী (সমকাল) ও রাহীদ এজাজ (প্রথম আলো)।

ডিক্যাবের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বার্তা২৪ডটকমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহায়তা করেন দ্য ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ।

এর আগে ডিক্যাবের বিদায়ী কমিটির (২০১৯) সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে নুরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12