সর্বশেষঃ
রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

দুদকে ১২১ কর্মকর্তার সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন

দূরবীণ নিউজ প্রতিনিধি :
এবার ১২১ সদস্যের সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। রোববার (২০ ফেব্রুয়ারি) দুদক সার্ভিস এ্যাসোসিয়েশন পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করছে না নবগঠিত এ অ্যাসোসিয়েশন।

দুদক কর্মকর্তাদের গঠিত সার্ভিস অ্যাসোসিয়েশন বর্তমান ইস্যুুসহ কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও কল্যানে কাজ করবে বলে জানানো হয়। রোববার দুপুরে দুদক সচিবের কাছে এই সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়। ওই আবেদনে বিতর্কিত ৫৪ (২) বিধি বাতিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়।

কর্মকর্তা-কর্মচারীদের আবেদনে উল্লেখ করা হয়,দুদকের পক্ষ থেকে ৫৪(২) বিধির বিষয়ে আপিল বিভাগে যে রিভিশন করা হয়েছে সেটি প্রত্যাহারের। দুদক সচিব আশ্বস্ত করেন যে তাদের আবেদনকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিগণের পক্ষ হতে সচিব মহোদয়কে উল্লিখিত আবেদন বিবেচনা করে ভীতিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়।

এদিকে গত ১৬ ফেব্রæয়ারি দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে বরখাস্তকৃত দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। ওই প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে অপসারণ করার কথা বলা হয়।
অপসারণের প্রতিবাদে ১৭ ফেব্রুয়ারি দুপুরে দুদকের প্রধান কার্যালয়সহ ২ জেলায় মানববন্ধন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে দুদক সচিব মো. মাহবুব হোসেন বরাবর একটি স্মারকলিপি পেশ করেন তারা।

সচিবের কাছে পেশ করা স্মারকলিপিতে প্রধান বিষয় ছিল- অসাংবিধানিকভাবে ও আদালতে বিবেচনাধীন দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর বিতর্কিত ৫৪ (২) ধারায় উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12