সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ঢাকা সিটি নির্বাচনে পরোয়ানা না থাকলে প্রার্থীদের গ্রেফতার নয় : ইসি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো: আলমগীর বলেছেন, আদালতের পূর্বের গ্রেফতারি পরোয়ানা না থাকলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের গ্রেফতার করা যাবে না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে ডিএমপি কমিশনারের সাথে কথা বলেছেন ইসির সিনিয়র সচিব মো: আলমগীর।
পরে রাজধানীর আগারগাওস্থ নির্বাচন ভবনে মঙ্গলবার ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের এই তথ্য জানান।

ইসি সচিব বলেন, সেখানে স্পষ্ট বলে দেয়া হয়েছে, যারা নির্বাচনের প্রার্থী বা সমর্থক তাদের যদি পূর্বের কোনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকে, তাহলে তাদের গ্রেফতার করা যাবে না।

তবে কেউ যদি নতুন কোনো ক্রিমিনাল অফেন্স করে বা কোর্টের আদেশ থাকে সেক্ষেত্রে রাষ্ট্র বা জনগণের জান বা সম্পদ রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবেন। সম্ভবত আমরা আগামী ২২ তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিটিং করবো, তখন তাদের আরো নির্দেশনা দেয়া হবে।

তিনি বলেন, সাংবাদিকদের কেন্দ্রে অবাধ প্রবেশে বাধা দেয়া যাবে না । তিনি বলেন, সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেয়া হবে। সাংবাদিকরা আচরণবিধি অনুযায়ী সব কিছু করতে পারবেন। তারা গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে অবাধে প্রবেশ করতে পারবেন।

এক্ষেত্রে সাংবাদিকদের বাধা দেয়া যাবে না। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12