সর্বশেষঃ
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে ইরানে খামেনির জানাজায় অংশ নিতে ছুটে গেলেন এনসিপির পাটওয়ারী ব্রি.জেনারেল আযমী বেতন-ভাতা ছাড়াও ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন  জামায়াত শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যা দেশের মানুষ চায় না : বিএনপি মহাসচিব ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন

ডেস্ক নিউজ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে পৌছেছেন জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। বাংলাদেশ জামায়াতে ইমলামীর ফেসবুক পেজে তাদের ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ইরান সরকারের আমন্ত্রণে ১১ দলীয় জোটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণের জন্য আজ ৩ জুলাই থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে এ প্রতিনিধিদলের অপর সদস্য হলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী।

এদিকে, দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে ২ কোটিরও বেশি মানুষ তেহরানে যেতে পারেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এতে রাজধানী তেহরানের প্রায় এক কোটি বাসিন্দার পাশাপাশি আরও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

তেহরানের পাশাপাশি পবিত্র নগরী কুম এবং মাশহাদেও জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব স্থানেও বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে। খামেনির কফিনে ইমাম রেজা মাজারের লাল পতাকা কেন?
৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।

৪ জুলাই তেহরানে আনুষ্ঠানিকভাবে জানাজার কর্মসূচি শুরু হবে। এরপর ৭ জুলাই কুমে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী ও খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12