সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সায়েদাবাদ বাস টার্মিনালের শতাধিক অবৈধ দোকানপাট কি উচ্ছেদ হচ্ছে ?

দূরবীন নিউজ প্রতিবেদক :
বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত রাজধানীর সায়েদাবাদ আন্ত:জেলা আধুনিক বাস টার্মিনালটি বস্তিতে পরিনত হয়েছে। এর ভেতর বিভিন্ন ধরনের শতাধিক অবৈধ দোকানপাট পুরো টার্মিনালের স্বাভাবিক পরিবেশকে ধ্বংস করে ফেলেছে।

বলতে গেলে আধুনিক ও সুন্দর নকশায় নির্মিত এই বাস টার্মিনালের ভেতরে নকশা বহিভূত কয়েকশত দোকানপাট টার্মিনালের পরিবেশকে ধ্বংস করছে। সেইসাথে সাধারণ যাত্রীদের জীবনকে করছে অনিরাপদ। যাত্রীদের ভোগান্তির পাশাপাশি হয়রানীও বাড়ছে। টার্মিনালের ভেতর নির্মিত অবৈধ দোকানপাটে ক্রমেই বাড়ছে। আরো বাড়ছে বখাটে ও ভবঘুরে লোকজনের জটলা।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন বিভাগের কর্মকর্তারাও অনেকটাই অসহায় হয়ে পড়েছেন। তারা এই টার্মিনালের ভেতরে প্রভাবশালীদের শেলটারে পরিচালিত এসব অবৈধ দোকানপাটের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছেন।

জানা যায় , ২০০৮ সালে শর্তসাপেক্ষে সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে সম্পূর্ণ অস্থায়ীাভাবে টোকেনের মাধ্যমে ছোট ছোট কিছু দোকান বরাদ্দ দেওয়া হয়। কিন্তু টোকেনে বরাদ্দ প্রাপ্ত দোকানদাররা শর্ত অমান্য করে নিজেদের ইচ্ছামতো দোকান নির্মাণ করেছেন। ফলে টার্মিনালটি বর্তমানে বস্তিতে পরিনত হয়েছে। টার্মিনালের ভেতরে ময়লা আর্বজনা আর দূরগন্ধ ক্রমেই বাড়ছে। বর্তমানে এই টার্মিনালের স্বাভাবিক পরিবেশ নেই বললেই চলে।

এদিকে ডিএসসিসির পরিবহন বিভাগ থেকে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করে টার্মিনালের পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে আবেদন জানিয়েছেন। কিন্তু নানা অযুহাতে টার্মিনালের ভেতর ও আশপাশের অবৈধ দোকানপাট এবংঅবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে ডিএসসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ২১ নভেম্বর সায়েদাবাদ টার্মিনালের সব অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত রয়েছে।
তারা আরো জানান, গত ৭ নভেম্বর উচ্ছেদ অভিযানের কর্মসূচি ছিল। ওইদিন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যু উপলক্ষে সাধারণ ছুটি থাকায় উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকে। তবে যেকোনো মূল্যে আগামী ২১ নভেম্বর সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযান পরিচালিত হবেই। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12