নিজস্ব প্রতিবেদক
সাভার উপজেলা এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের সঙ্গে কমিশন গ্রহণ, দরপত্র ও RFQ/PIC প্রক্রিয়ায় অনিয়ম, কাজ না করেই বিল উত্তোলন এবং প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে এলজিইডি, সাভার উপজেলা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (১৫ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগসংশ্লিষ্ট সাভার উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়নকাজের দরপত্র, কার্যাদেশ, কাজের অগ্রগতি প্রতিবেদনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতার উল ইমলাম। তিনি আরো জানান,অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।