সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ডাকসু ভিপি নুরের সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীদের হামলা

দূরবীন নিউজ প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতাকর্মী হামলা চালিয়েছে ডাকসু ভিপি নুরুল হকসহ শিক্ষার্থীদের উপর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতাকর্মী।

পূর্ব ঘোষণা অনুযায়ি বিকাল চারটায় রাজু ভাস্কর্য এলাকায় শিক্ষার্থীরা জড়ো হলে মুক্তিযুদ্ধের মঞ্চের কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বিতণ্ডায় জড়ায়। তারা বলেন, ভিপি নুর দুর্নীতিগ্রস্ত। তাকে বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ করতে দেয়া হবে না।

কথা কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। এতে সমাবেশে আসা ৫ জন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। একই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে।

সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ।
এতে অনেক শিক্ষার্থী আহত হন। তাদের দাবির সাথে সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সংহতি সমাবেশ আয়োজন করা হয়। সেখানেই হামলা হয়।

হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে ভিপি নুরুল হক বলেন, আমরা এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজু ভাস্কর্যে এলে মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপর হামলা চালায়। বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় নামক জায়গায় তারা আমাদের উপর হামলা করেছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12