সর্বশেষঃ
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনার কতিপয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘LAISE’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমের বরাদ্দকৃত অর্থ ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (১৫ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগসংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের পরিপত্র, প্রশিক্ষণ কার্যক্রমের বাজেট বরাদ্দ ও ব্যয়ের বিবরণী, প্রশিক্ষকদের সম্মানী প্রদানসংক্রান্ত তথ্য এবং চলমান প্রশিক্ষণ কর্মসূচির রেকর্ডপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতার উল ইমলাম।

তিনি আরো জানান, সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় মালামাল ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে তা নিজেরা পূরণ করে বিল-ভাউচার প্রস্তুত করা হয়েছে। এছাড়া অতিথি বক্তা ও প্রশিক্ষকদের সম্মানী প্রদানেও বিভিন্ন অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া যায়।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও প্রকল্পের বিভিন্ন ব্যয় বিবরণী বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12