সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

একদিনে রাজধানীতে আরো ২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানী ঢাকায় গত ২৪ ঘন্টায় ২৪৬ জন ডেঙ্গু রোগী নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে আরো ৭৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৭১ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৮০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৯১ জন।

আজসোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ভর্তি ২৪৬ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১০৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪২ জন রয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন।

এদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও সেপ্টেম্বরের ১৩ দিনে তিন হাজার ৮৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

মোট ভর্তি রোগীর মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে ও সেপ্টেম্বরের ১৩ দিনে আটজন মারা গেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12