সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সারাদেশে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার সারাদেশে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনীর ২০১৯ সালের পরীক্ষায় বৃত্তি পেয়েছে । এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। আর ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে দেয়া হবে সাধারণ কোটায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

তিনি জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী জানান, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা দেয়া হবে।

এবার মোট ৮ হাজার ২৪টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটিতে ৬ জন করে (৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) মোট ৪৮ হাজার ১৪৪টি সাধারণ বৃত্তি দেয়া হবে।
আর অবশিষ্ট ১ হাজার ৩৫৬টি বৃত্তি থেকে প্রতি উপজেলায় আরো ২টি করে (একজন ছাত্র, একজন ছাত্রী) ৫১১টি উপজেলায় ১ হাজার ২২টি সাধারণ বৃত্তি দেয়া হবে।

অবশিষ্ট ৩৩৪টি বৃত্তি থেকে প্রতিটি জেলায় আরো চারটি (দুইজন ছাত্র, দুইজন ছাত্রী) করে ৬৪ জেলার ২৫৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৫০ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।
২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে পাস করে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12