সর্বশেষঃ
দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

পুনরায় রেলও‌য়ের নিজস্ব কং‌ক্রিট স্লিপার কারখানা চালু হ‌বে :রেলপথ মন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, পুনরায় রেলও‌য়ের নিজস্ব কং‌ক্রিট স্লিপার কারখানা চালু করা হ‌বে। রেলও‌য়ের পুর‌নো ঐ‌তিহ্য ফি‌রি‌য়ে আনা হ‌বে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রী রেলও‌য়ের পাথর সরবরা‌হের পুর‌নো ও একমাত্র রোপও‌য়ে সি‌লে‌টের ভোলাগঞ্জ পাথর কোয়ারী ও প‌রে রোপও‌য়ের শেষ প্রান্ত সুনামগ‌ঞ্জের ছাতক বাজার কংক্রীট স্লিপার কারখানা প‌রিদর্শন ক‌ালে একথা বলেন।

এ সময় রেলও‌য়ে মহাপ‌রিচালক মোঃ শামসুজ্জামান, পূ‌র্বের মহাব্যাবস্থাপক মোঃ নাসির উ‌দ্দিন সহ রেলও‌য়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ শরিফুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান।

রেলপথ মন্ত্রী বলেন, রেলও‌য়ের পাথর সরবরা‌হের একমাত্র মাধ্যম ছিল এই রজ্জু পথ । এ‌টির দৈর্ঘ্য প্রায় ২০ কি‌লো‌মিটার। ২০১৩ সাল‌ থে‌কে এর কার্যক্রম বন্ধ আছে।

রেলপথ মন্ত্রী সাংবা‌দিক‌দের আরো ব‌লেন, কি ভা‌বে রজ্জুপথ চালু ক‌রে পাথর আনা যায় সি‌লে‌টের ভোলাগঞ্জ থে‌কে তা স‌রেজ‌মিন দেখার জন্য এ‌সে‌ছেন। মন্ত্রী সারা‌দে‌শের অ‌বৈধ রেলও‌য়ের জ‌মি উদ্ধার করা হ‌বে ব‌লে মন্ত্রী এ সময় সাংবা‌দিক‌দের জানান।

রেলপথ মন্ত্রী ব‌লেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলে অ‌নেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12