সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

করোনাভাইরাস আতঙ্কে চীন ও আমেরিকাসহ বিশ্বের অনেক দেশ

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাভাইরাস নিয়ে উদ্ভেগ্ন চীনসহ গোটা বিশ্ব । তবে চীনে গত রোববার পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর সংখ্যা জানা গেছে। চেীনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ।

বিবিসি বাংলাসহ আন্তর্জাতিক গণমাধ্যের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস ইতিমধ্যেই চীনের গণ্ডি ছাড়িয়ে সিঙ্গাপুর, জাপান, তাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া , নেপাল, অস্ট্রেলিয়া ও আমেরিকাতেও প্রবেশ করেছে। ভাইরাসের সংক্রমণ আটকাতে বিভিন্ন শহরকে কার্যত ‘বন্দি’ করেছে চীন।

করোনাভাইরাসের আতঙ্কে মার্কিন নাগরিকদের উহান থেকে সরিয়ে আনতে তৎপর হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রক। করোনা প্রাদুর্ভাবের হাত থেকে মার্কিন কর্মীদের রক্ষা করতে একটি সীমিত সংখ্যক আসনের বেসরকারি বিমানে করে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই চালু করেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার।

মনে করা হচ্ছে উহান প্রদেশের সি-ফুড এবং মাছ-মাংসের বাজার এই ভাইরাসের উৎসস্থল। এহেন পরিস্থিতিতে দেশের বাজার, সুপারমার্কেট, রেস্তোঁরা এবং ই-বাণিজ্য প্ল্যাটফর্মে বন্যপ্রাণ ব্যবসা নিষিদ্ধ করেছে চীন।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মন্ত্রী মা জিয়াওই বলেন, করোনাভাইরাস সংক্রমণ ক্ষমতা আরো শক্তিশালী হচ্ছে এবং সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। ৫৬ জনের প্রাণহানি ঘটেছে ইতিমধ্যেই। এমনকি করোনাভাইরাস চীনের মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়া হলো হংকংয়ের দুটি বৃহত্তম আকর্ষণ ডিজনিল্যান্ড ও ওশেন পার্ক। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12