সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ঢাকার ২ সিটি নির্বাচন নিয়ে অনশনে আরও ৫ শিক্ষার্থী অসুস্থ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আমরণ অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে তাদের অনশনের তৃতীয় দিন শনিবার এই পাঁচ জন অসুসস্থ হয়েছেন।

অসুস্থ্যদের মধ্যেে রয়েছেন, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হোসেন, মার্কেটিং বিভাগের অভি দাস, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অর্ণব হরে, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের দীপন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের আকাশ চৌধুরী।

এর আগে অনশনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার আরও ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে গত বৃহস্পতিবার দুপুর থেকে আমরণ অনশন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী।

গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ওই দিন দেশব্যাপী উদ্‌যাপিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। পূজাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে ৬ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।

১৪ জানুয়ারি হাইকোর্ট সরাসরি রিট খারিজ করে দেন। ১৬ জানুয়ারি রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12