সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল: ভারতের রাষ্ট্রপতি

Bangladesh is Role Model of Developing Countries says President of India,

আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য রোল মডেল বলে মন্তব্য করেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এ বৈঠক বিষয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো অব ইন্ডিয়া জানায়, দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে রামনাথ কোবিন্দ বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। দুই দেশ একত্রে অংশদারিত্বের সোনালী অধ্যায় রচনা করেছে।

দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো বলেও উল্লেখ করেন রামনাথ কোবিন্দ।

ভারতের প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

রামনাথ কোবিন্দ বলেন, আমাদের অংশীদারিত্ব ঐতিহাসিক, সময়ের পরিক্ষিত এবং টেকসই, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে গড়ে ওঠে।

এসময় সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন রামনাথ। তিনি বলেন, সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদী, উগ্র চরমপন্থার বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা ভালো ফল দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12