সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

দুই মাসের জন্য বিএফইউজে নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী দুই মাসের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২৩ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক রিট আবেদনের শুনানি গ্রহণ করে বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

বিএফইউজের ভোটার তালিকা থেকে বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌসের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আদালত একইসাথে মোহাম্মদ হাসান ফেরদৌসকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ সলীল পাল ও অ্যাডভোকেট নুরুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবায়েত।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে নির্বাচনে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বিএফইউজে কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার।
#: ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12