সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

এক দিনে ভারতে করোনায় আক্রান্ত ৮৬ হাজার, মোট ৪০ লাখ

দূরবীণ নিউজ ডেস্ক :
এবার প্রাণঘাতি করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৪৩২ জন আক্রান্ত হয়েছে। ভারতে করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ১ হাজার ৮৯ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে ৬৯ হাজার ৫৬১ জনে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১ লাখের বেশি মানুষ এবং বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৮ লাখের বেশি মানুষ।

গত এক সপ্তাহ ধরে দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৮০ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৭৩ হাজার ২৭০ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৩৯৩ জন।#সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12