সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

এন্ড্রু কিশোরের মৃত্যুতে ডিএনসিসির মেয়র আতিকের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
‘ডাক দিয়েছেন দয়াল আমারে’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘জীবনের গল্প আছে বাকী অল্প’ এরকম অসংখ্য জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

সোমবার (৬ জুলাই) এক শোকবার্তায় ডিএনসিসির মেয়র বলেন, এন্ড্রু কিশোর এদেশের চলচ্চিত্রের গানের একজন প্লেব্যাক সম্রাট, ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু করেন।

চলচ্চিত্রের গানের এই বরপূত্র তাঁর সংগীত জীবনে ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরুস্কার অর্জন করেন। কিংবদন্তি এই সংগীতশিল্পী বাংলা গানকে যেভাবে দেশ-বিদেশে পরিচিতি এনে দিয়েছেন তা সংগীতপ্রেমীরা সারাজীবন মনে রাখবে।বাংলা গানের এই নিবেদিত, মেধাবী ও চির সবুজ শিল্পীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

মেয়র আতিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12