সর্বশেষঃ
সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সাভারে সাধাপুর গ্রামের কৃষক আজিজুলের ২ বিঘা পেঁপেগাছ কেটেছে দুর্বৃত্তরা

দূরবীণ নিউজ ডেস্ক :
পূর্বশত্রুতার জের ধরে ঢাকার সাভারে বনগ্রাম ইউনিয়নের সাধাপুর গ্রামে এক কৃষকের দুই বিঘা জমির পেঁপেগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে বনগ্রাম ইউনিয়নের সাধাপুর গ্রামের ওই কৃষক আজিজুল হকের জমির পেঁপে গাছ কাটার ঘটনা ঘটে।
সাভার থানা–পুলিশ ও স্থানীয় লোকজন গণমাধ্যমকে জানায়, দিন ১৫ আগে সাধাপুর গ্রামের বাবু, আলমসহ কতিপয় ব্যক্তি কৃষক আজিজুল হকের জমির কাঁঠালগাছ থেকে কাঁঠাল পেড়ে নেন। এ নিয়ে আজিজুল হকের সঙ্গে তাঁদের ঝগড়া হয়।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও আজিজুলের ওপর বাবু ও তাঁর সহযোগীদের ক্ষোভ থেকে যায়। তাঁরা আজিজুলকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন। এ অবস্থায় গতকাল রাতে কোনো এক সময় তাঁর (আজিজুল) দুই বিঘা জমির পেঁপেগাছ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

আজিজুল হক গণমাধ্যমকে বলেন, মাস সাতেক আগে তিনি দুই বিঘা জমিতে প্রায় এক হাজার পেঁপের চারা রোপণ করেছিলেন। এতে তাঁর খরচ হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ টাকা। প্রতিটি পেঁপেগাছেই ফল ধরেছিল। কয়েক দিন পরেই তাতে পাকন ধরলে বাজারে বিক্রি করতে পারতেন। এ থেকে তাঁর বছরে প্রায় ১৫ লাখ টাকা আয় হতো।
তিনি বলেন, কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে বাবু ও আলমসহ তাঁদের সহযোগীরা গতকাল রাতে তাঁর দুই বিঘা জমির পেঁপেগাছ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এ ব্যাপারে তিনি আজ বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে স্থানীয় ভবানীপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) একলাছ উদ্দিন গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12