সর্বশেষঃ
দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

করোনার বাঁধা অতিক্রম করেই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী

দূরবীন নিউজ প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বাঁধা অতিক্রম করে দেশের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে হবে।
তিনি স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রোববার (৫ জুলাই) মুজিব শতবর্ষ উপলক্ষে পরিবেশ সুরক্ষায় রাজধানীতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মন্ত্রী তাজুল ইসলাম একথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “অনেক প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের থেমে থাকলে হবে না, বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
মোঃ তাজুল ইসলাম বলেন, সারাদেশে কোটি কোটি খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা প্রয়োজন।

রাজধানীর মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে ওয়াসা প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা করার পরও ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং এভাবেই ঝুঁকি নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

মোঃ তাজুল ইসলাম করোনার এই প্রতিকূল অবস্থাতেও নগরবাসী পানির বিল নিয়মিত পরিশোধ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক-এমডি তাকসিম এ খান বলেন বর্তমানে সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ এবং ২ থেকে প্রতিদিন প্রায় ৪৫ কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে। খুব শিগগিরই ফেজ-৩ এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি। ফেজ-৩ এর উৎপাদন ক্ষমতা হবে প্রতিদিন প্রায় ৪৫ কোটি লিটার পানি।

উল্লেখ্য, এই পানি শোধনাগারে প্রাথমিকভাবে ৫০০ গাছের চারা রোপণ করা হচ্ছে। প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12