সর্বশেষঃ
জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় বাসস’এর কর্মকর্তা খালিদের মৃত্যূ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় রাজধানীর ডেমরা থানার ডগাইর পাড়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন ইনচার্জ মো. খালিদ হোসেন (৫৫) নিহত হয়েছেন। নিহত খালিদের স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রয়েছে। এ বিষয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, খালিদ দুপুর পৌনে ২টার দিকে ডেমরা থানার ডগাইর পূর্ব পাড়ার বাসা থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাবার পথে রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর বাসস।

পরে তার মরদেহ উদ্ধার করে সালাউদ্দিন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়।

তার মৃত্যুর খবর পেয়ে বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক মো. আনিসুর রহমানসহ সংস্থার সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। তার মৃত্যুতে বাসস-এ শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে চালকসহ সিটি কর্পোরেশনের গাড়িটি আটক এবং মোটরসাইকেলটি উদ্ধার করে গেন্ডারিয়া থানায় নিয়ে যায়।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12