সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের ৯ বিচারপতি শপথ গ্রহণ

দূরবীন নিউজ প্রতিবেদক :
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ৯ জন শপথ নিলেন।

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন তারা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।

যারা শপথ নিলেন তারা হলেন- জেলা ও দায়রা জজ (পি.আর.এল ভোগরত) মুহাম্মদ মাহবুবুল ইসলাম, জেলা ও দায়রা জজ (পি.আর.এল ভোগরত) শাহেদ নূর উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ ড. মো. আক্তারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

২০ অক্টোবর এই নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12