সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সারা দেশে করোনায় আরো ২১ জনের মৃত্যুনতুন আক্রান্ত ১,৩৮৩ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আরো ২১ জনের মৃত্যু এবং আরো ১ হাজার ৩৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ৫ হাজার ৯৩ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৭৩টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ১০টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬৭ হাজার ২৪ জনে। সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ০৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৯৪৯ জন (৭৭ দশমিক ৫৪ শতাংশ) ও নারী এক হাজার ১৪৪ জন (২২ দশমিক ৪৬ শতাংশ)। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12