সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সামরিক অভিযানে মিসরের উত্তর সিনাইয়ে ৭০ উগ্রবাদীর মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
মিসরের উত্তর সিনাইয়ে সাম্প্রতিক সামরিক অভিযানে ৭০ জনেরও বেশি উগ্রবাদী নিহত হয়েছে। মিসরের সেনাবাহিনী রোববার জানিয়েছে, ইসলামিক স্টেট গ্রুপ প্রভাবিত ছিল ওই এলাকাটি। খবর এএফপি’র।

মিসরের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ২২ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে ‘উগ্রবাদীদের ঘরবাড়ি’ লক্ষ্য করে এ সামরিক অভিযান চালানো হয়। এতে ‘উত্তর সিনাইয়ে ৭৩ উগ্রবাদী নিহত হয়।’ ব্যাখ্যা না করে বিবৃতিতে আরো বলা হয়, অপর চার ‘তাকফিরি’ নিহত হয়েছে।

মিসরের নিরাপত্তা কর্মকর্তারা উগ্রবাদীদের নির্দেশ করা অর্থে ‘তাকফিরি’ পরিভাষা ব্যবহার করে থাকে। বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, সেখানে অভিযান চলাকালে সংঘর্ষে তিন কর্মকর্তা ও চার সৈন্য নিহত বা আহত হয়েছে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিসরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী উগ্রবাদ বিরোধী অভিযান শুরু করে। সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন উগ্রবাদী নিহত হয়েছে।

এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারায়। এ অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোন সুযোগ নেই। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12