সর্বশেষঃ
মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সরকারের ১০ টাকা কেজি চাল বিক্রির কর্মসূচি স্থগিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অবশেষে সরকার সারাদেশে কর্মহীন ও দরিদ্র মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করেছে। সোমবার (১৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ও হতদরিদ্রদের খাবারের ব্যবস্থা করতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি চালু করে সরকার। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থান থেকে চাল চুরি ও আত্মসাতের খবর আসতে থাকে।

খাদ্য সচিব সংবাদমাধ্যমকে আরো জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এর কার্যক্রম আবার শুরু হবে।

খাদ্য সচিব জানান, এই মুহূর্তে খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। একই সময়ে ত্রাণও বিতরণ করা হচ্ছে। তাই চাল পর্যাপ্ত থাকার কারণে দুর্নীতির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই চাল কিনতে দীর্ঘ লাইন পড়ে যায়। এতে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এটি আপাতত স্থগিত করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12