সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে বলে দাবি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর রাকার সুযোগর দিতে হবে।

গতকাল বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি’র সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এক বিফ্রিংয়ে এসব কথা বলা হয়। বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ এবং অর্থনৈতিক চাপসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

তারা বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে। আমরা মনে করি, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এ ব্যবস্থা জরুরি।

জোটের নেতারা বলেন, মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করা প্রয়োজন। বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। পাশাপাশি গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব দেশের উৎপাদন ও রপ্তানিতে পড়তে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।

১১ দলের চলমান আন্দোলন প্রসঙ্গে জোটের নেতারা বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমূখে লংমার্চ শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন শেষে ঢাকায় মহাসমাবেশ করা হবে। দাবি বাস্তবায়ন না হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার সম্পর্কে তারা বলেন, কোনো প্রশ্ন পছন্দ না হলেও সাংবাদিকদের হুমকি বা ভয় দেখানো গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। আমরা মনে করি, রাজনৈতিক পরিবর্তনের পর পূর্বের অঙ্গীকারগুলো বাস্তবায়ন না হওয়ায় দেশে বারবার একই ধরনের সংকট তৈরি হচ্ছে। তাই শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংস্কৃতিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়্যুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির, চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12