সর্বশেষঃ
জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীতে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে গেছে। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট রওয়ানা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এরআগে, জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকাটিতে যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটির ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন। অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন।

খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12