সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে মুষলধারে বৃষ্টি

ডেস্ক নিউজ
সাগরে নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কদিন ধরেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। উত্তরের নদ-নদীর পানি যেমন বেড়েছে, টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। পাশাপাশি ভূমিধসের মতো ঘটনায় এরই মধ্যে অনেকের প্রাণ গেছে। বিভিন্ন জেলায় আশঙ্কা তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতির।

ঢাকার আকাশেও গত তিন-চারদিন ধরে থেমে থেকে বৃষ্টি ঝরছে। আজ শুক্রবার (১০ জুলাই) ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি ঝরছে। এতে অনেক এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমেছে। ছুটির দিনেও নানা শ্রেণিপেশার মানুষকে বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, সাতসকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টি থেকে রক্ষায় কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।

গত মঙ্গলবার প্রায় সারাদিনই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি ঝরেছে বুধবারও। গতকাল বৃহস্পতিবার দিনের শুরু থেকে বিভিন্ন সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে। রাতেও বৃষ্টি ছিল থেমে থেমে। ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

রাজধানীর বাংলামোটর মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন গুলিস্তানগামী একজন যাত্রী। হাতে ছাতা থাকার পরও ভারী বৃষ্টিতে তার শরীর প্রায় পুরোটাই ভিজে গেছে। বৃষ্টি আর ছুটির দিন হওয়ার কারণে সকালে সড়কে বাসের সংখ্যাও ছিল তুলনামূলক কম।

কারওয়ান বাজার থেকে গুলশানগামী একজন যাত্রী জানান, তিনি অন্যান্য দিন ওয়াটার ট্যাক্সিতে যাতায়াত করেন। কিন্তু বৃষ্টির কারণে আজ যাচ্ছেন সিএনজি অটোরিকশায়। গন্তব্যে পৌঁছানোর আগেই শরীর পুরোপুরি ভিজে গেছে। বাসা থেকে বের হওয়ার পর রিকশা ভাড়াও গুনতে হয়েছে বেশি।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টি ঝরবে। নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশের দিকে চলে গেলেও এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামীকাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঘটনায় অনেকের প্রাণহানি হয়েছে। আতঙ্কে দিন কাটছে সেসব এলাকার বাসিন্দাদের।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12