সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনায় নতুন আক্রান্ত ৯ জন, মৃত্যূ হয়েছে ২ জনের

প্রতিরেদক নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করো আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ৮ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।

শনিবার (৪ এপ্রিল) অনলাইনে এ ব্রিফিংকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে আরো জানান, নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে করোনাভাইরাস শনাক্ত শুরু হওয়ার পর এক দিনে শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা আজই সর্বোচ্চ।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যে নয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে পাঁচজন এর আগে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন। অর্থাৎ, করোনায় আক্রান্ত পরিবারের সদস্য তাঁরা। বাকি দুজন বিদেশ থেকে এসেছিলেন। অন্য দুজনের শনাক্ত হওয়ার বিষয়ে অনুসন্ধান চলছে।

মীরজাদী বলেন, গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁদের একজনের বয়স ৯০ বছর, অন্যজনের ৬৮ বছর। দুজনের অন্যান্য অসুখ ছিল। তাঁদের হৃদ্‌রোগ ছিল, হার্টে স্টেন্ট পরানো ছিল এবং স্ট্রোকের ইতিহাস ছিল।

আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে ৩০ জন সুস্থ হয় বাড়ি ফিরলেন। এখন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১২ জন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। ২০ জন হাসপাতালে আছেন।

আজ সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, এ পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার পিপিই সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৬৬ হাজাররে বেশি বিতরণ করা হয়েছে। এখন ৬৪ হাজারের বেশি মজুত আছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12